মূল সংবাদে যান
রাজনীতি

‘এ অবস্থায় নির্বাচন হবে গণহত্যার শামিল’— জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এ অবস্থায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে, তা হবে গণহত্যার শামিল। অথাৎ তা হবে “নির্বাচন ব্যবস্থার নামে গণহত্যা”।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
‘এ অবস্থায় নির্বাচন হবে গণহত্যার শামিল’— জামায়াত আমির

আমাদের সন্তানদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না, কাউকে বেইমানি করতেও দেব না। শনিবার (০৫ জুলাই) বিকেলে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের ফেনী জেলা শাখা আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণের ওপর তাণ্ডব চালিয়েছে। তারা গণতন্ত্র চায় না—তা তারা প্রমাণ করে দিয়েছে। ওই সরকারের সময় বালিশের দাম ছিল ৭২ হাজার, আর পর্দার দাম সাড়ে চার লাখ টাকা। উন্নয়নের নামে দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে বহু মায়ের কোল খালি হয়েছে। আওয়ামী কালো অধ্যায় দূর হয়েছে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে। আমরা আর কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। জনগণের সরকার গঠনে সংস্কারে কেউ বাধা দিলে, তা জাতির মৌলিক স্বার্থে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”

অন্তর্বর্তী সরকারের সময় জামায়াতের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জনগণের নিরাপত্তার জন্য পাহারা বসিয়েছিলাম। এবারও আমরা ছাত্র–জনতার রক্তের শোধ নিতে প্রস্তুত। ফ্যাসিস্ট পদ্ধতিতে আর কোনো নির্বাচন হতে দেব না। সামনে এগিয়ে যেতে হবে।”

সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “বাংলাদেশ এখন পরিবর্তনের যুগসন্ধিক্ষণে। আগামী নির্বাচন আমাদের জীবন-মরণ চ্যালেঞ্জ। দুর্নীতিমুক্ত দেশ গড়তে মৌলিক ও নীতিগত জায়গায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।”

সম্পর্কিত বিষয়

  • জামায়াত
  • গণহত্যা
  • অন্তর্বর্তী সরকার
  • বাংলাদেশ
  • গণঅভ্যুত্থান
  • ইলেকশন ইঞ্জিনিয়ারিং
  • দুর্নীতিমুক্ত

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন