মূল সংবাদে যান
রাজনীতি

“বিশ্ববাসী ভাববে আমরা বর্বর”—নূরুল হুদার ওপর হামলা নিয়ে মান্নার প্রতিক্রিয়া

এটি এক ধরনের *মব ভায়োলেন্স*, সন্ত্রাসবাদ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
“বিশ্ববাসী ভাববে আমরা বর্বর”—নূরুল হুদার ওপর হামলা নিয়ে মান্নার প্রতিক্রিয়া

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নূরুল হুদার ওপর সম্প্রতি সংঘটিত হামলাকে ‘বর্বর ও লজ্জাজনক’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, “নূরুল হুদা বড় অপরাধ করলেও তার বিচার আদালতেই হওয়া উচিত। গণপিটুনি বা হিংস্রতায় তা হতে পারে না। এটি এক ধরনের মব ভায়োলেন্স, সন্ত্রাসবাদ। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বিশ্ববাসী বলবে, আমরা অসভ্য।”

শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, ‘চাই ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন’।

তিনি আরও বলেন, “সেদিন যা ঘটেছে, তা ভয়ংকর। টেলিভিশনে দেখলাম—গায়ে হাত, জুতা দিয়ে মার, গালে থাপ্পড়—এসব বন্ধ করতে না পারলে একদিন নিরীহ মানুষও ভুক্তভোগী হবে।”

সম্পর্কিত বিষয়

  • সিইসি
  • সন্ত্রাসবাদ
  • মান্না
  • চট্টগ্রাম প্রেসক্লাব

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন