এনসিটি ইজারার প্রতিবাদে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতিতে বন্দরের পরিচালন কার্যক্রমে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
