বুধবার (১২ নভেম্বর) খুশিলির সৌজন্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশীদ (ই), পিএসসি, বিএন।
জানা যায়, ১৮ সেট রাবার ফেন্ডার দেশীয় প্রযুক্তিতে স্থাপনের লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ ও খুলনা শিপইয়ার্ড লিমিটেডের প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধন কাজ সম্পন্ন হয়। আন্তর্জাতিক গুনগতমান বজায় রেখে তাদের ফ্যাক্টরীতে ফেন্ডার উৎপাদন করেছে। উৎপাদিত ফেন্ডার সমুহের পরিমাপ (৪.৫৫মি. ী ১.৫৮মি ী ০.৮৬মি) এবং একক ওজন প্রায় ২.৮০ টন। এতে ব্যয় হয়েছে ৫ কোটি ৮৩ লক্ষ ৭ হাজার টাকা ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর সচিব ওমর ফারুক, উপপ্রধান প্রকৌশলী সাইফুদ্দিন আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সরকার, টার্মিনাল ম্যানেজার মো. সাইফুল আলম এবং খুশিলির নিবার্হী প্রকৌশলী (কারখানা) সোহেলসহ দুই প্রতিষ্ঠানে অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
