উড়োজাহাজটিতে প্রায় ৪০০ হজযাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন। এ ঘটনায় ২ ঘণ্টা শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বর্তমানে উড়োজাহাজ চলাচল সচল হয়েছে।
জানা যায়, সৌদি আরবের মদিনা থেকে উড়োজাহাজটি শুক্রবার (০৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে। চট্টগ্রামে শনিবার (০৫ জুলাই) সকাল সোয়া ৯টায় অবতরণ করে। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। উড়োজাহাজটি অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে।
