মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

প্রথমবার শাহ আমানত বিমানবন্দরে আইসিএওর নিরাপত্তা অডিট শুরু

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) তত্ত্বাবধানে নিরাপত্তা অডিট শুরু হচ্ছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

এ লক্ষ্যে সংস্থাটির চার সদস্যের একটি অডিট দল চট্টগ্রামে পৌঁছেছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। অডিট দলের চার সদস্য হলেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিএওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় এ অডিট অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ ফ্লাইটে অডিট দলের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিএওর তত্ত্বাবধানে এবারই প্রথম এ ধরনের নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হচ্ছে। ৪ নভেম্বর পর্যন্ত অডিট কার্যক্রম চলবে। অডিটের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন