মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

গ্রাহকের স্বাস্থ্য অগ্রাধিকার, নিরাপদ খাদ্যই বনফুলের সাফল্যের ভিত্তি

গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনই বনফুল গ্রুপের সাফল্যের মূল ভিত্তি বলে জানিয়েছেন বনফুল এন্ড কোং লিমিটেড ও কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
গ্রাহকের স্বাস্থ্য অগ্রাধিকার, নিরাপদ খাদ্যই বনফুলের সাফল্যের ভিত্তি

সোমবার বনফুল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠানের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শহীদুল ইসলাম বলেন, ব্যবসায়িক প্রসারের চেয়ে গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকে বেশি গুরুত্ব দিয়ে থাকে বনফুল। যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল আজ গ্রাহকের বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে।

তিনি বলেন, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে ভবিষ্যতেও নিরাপদ ও উচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য বাজারজাত করতে বনফুল সচেষ্ট থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিবেশক এবং কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি ভবিষ্যতের পথচলায় আরও সচেতনতার সঙ্গে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

মহাব্যবস্থাপক আমানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম এ শুক্কুর, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মহাব্যবস্থাপক শাহ কামাল মোস্তফা, মহাব্যবস্থাপক (বিপণন) কামাল হোসেন, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব) রাকিব উদ্দিন, মহাব্যবস্থাপক (বিপণন) জহির আহমদ মজুমদার, বনফুল এন্ড কোম্পানির মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ রিদোয়ান, উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান ও সহ-মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষে বনফুল গ্রুপের উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দোয়া পরিচালনা করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন