অনুষ্ঠানটি উপস্থিত অতিথি ও সদস্যদের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়|
শুক্রবার বিকেল ৬টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দামপাড়াস্থ সমিতির কার্যালয়ে লক্ষীপুর জেলা সমিতি, চট্টগ্রাম-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অফিসের সহকারী পরিচালক এবং সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক জনাব মো. শহীদুল্লাহ|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব ওমর ফারুক| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. হারুনুর রশীদ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রফেসর ডা. মহিবুল্লাহসহ সমিতির আজীবন সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ|
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি জনাব মুজতবা কামাল এবং মহাসচিব জনাব রফিকুল হাসমী চৌধুরী আজমের নেতৃত্বাধীন ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়|
সভায় নবনির্বাচিত সভাপতি মো. মুজতবা কামাল বলেন, “চট্টগ্রামে বসবাসরত লক্ষীপুর জেলার সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই আমাদের প্রধান অঙ্গীকার|”
মহাসচিব রফিকুল হাসমী চৌধুরী আজম তাঁর বক্তব্যে বলেন, “সমিতিকে আরও গতিশীল, ¯^চ্ছ ও জনমুখী সংগঠনে পরিণত করতে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে| ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে লক্ষীপুর জেলার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে|”
