একই সঙ্গে প্রায় ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের আরও কাছাকাছি থেকে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি|
সোমবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন|
প্রশাসক শামীম বলেন, "অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে যে দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে| সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে জেলা পরিষদের পরিচালনার মূলনীতি| কাজের ক্ষেত্রে কোনো অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতির সঙ্গে আমি কোনো আপস করব না|"
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, জনগণের কল্যাণে কাজ করাই জেলা পরিষদের প্রধান লক্ষ্য| এজন্য সবাইকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে| পাশাপাশি তিনি একটি সহায়ক ও স্বচ্ছতা কর্মপরিবেশ গড়ে তোলার আশ্বাস দিয়ে বলেন, "আমি এখানে নতুন, কিন্তু আপনারা অভিজ্ঞ| আপনাদের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই| কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন| এমন পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন|"
প্রায় ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পরিষদের কার্যক্রমকে জনগণের আরও কাছে নিয়ে যেতে চান| জেলার প্রতিটি এলাকার মানুষের সমস্যা সমাধান, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং জন¯স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি|
চট্টগ্রামের বিশাল ভৌগোলিক এলাকা ও উন্নয়ন চাহিদার তুলনায় জেলা পরিষদের বর্তমান বাজেট অপ্রতুল উল্লেখ করে প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে| এ লক্ষ্যে তিনি শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে ˆবঠক করবেন বলে জানান| পাশাপাশি ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন|
উল্লেখ্য, গত ১৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাহবুবের রহমান শামীম|
পরিচিতি সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. এসএম খালেদ উদ্দীন জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছ উদ্দীন ভূঞাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন|
