ক্যাচমেন্ট এলাকায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, প্রতিটি গেট ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।
বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা ও ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে গেট খোলার এই সময় এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। ইনফ্লো বেশি হলে ধাপে ধাপে গেট খোলার পরিমাণও বাড়ানো হবে বলে জানান তিনি।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল), যেখানে বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি ইতিমধ্যেই নিষ্কাশিত হচ্ছে।
