মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

১২ কেজি এলপিজির দাম এখন ১,৫২৮ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১,৫২৮ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তাপর্যায়ে জুলাই মাসের জন্য এলপিজি দাম কমেছে ৩৫৭ টাকা। গত জুন মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
১২ কেজি এলপিজির দাম এখন ১,৫২৮ টাকা

বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি এই দর ঘোষণা করেছে। কমিশন জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হবে।

বিইআরসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, এই মূল্য জুন মাসে ছিল ১৫৭ টাকা ০৬ পয়সা। প্রতি কেজিতে দাম প্রায় ৩০ টাকা কমায় সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব আকারের সিলিন্ডারের দাম আনুপাতিক হারে কমেছে।

বিইআরসি জানায়, জুলাই মাসের জন্য সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো কর্তৃক ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত অনুযায়ী গড় সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) বিবেচনায় নতুন এই দর ঘোষণা করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৫৯১ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯১০ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩৭ টাকা, ১৮ কেজি ২ হাজার ২৯১ টাকা, ২০ কেজি ২ হাজার ৫৪৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৮০১ টাকা, ২৫ কেজি ৩ হাজার ১৮৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৮১৯ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ২০১ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • এলপিজি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন