মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

চমেকে অ্যা¤^ুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও মরদেহ পরিবহনের জন্য অ্যা¤^ুলেন্স ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে| নতুন তালিকা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ভাড়া গড়ে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চমেকে অ্যা¤^ুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ

তবে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন|

সোমবার (৮ জুন) চমেক হাসপাতালে রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যা¤^ুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন|

মেয়র বলেন, হাসপাতাল এলাকায় নতুন ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হবে, যাতে রোগী ও ¯^জনরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন| কোনো চালক নির্ধারিত ভাড়ার বেশি অর্থ আদায় করতে পারবেন না| অভিযোগ পাওয়া গেলে মালিক সমিতির মাধ্যমে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|

তিনি জানান, প্রায় এক বছর আগে বিভিন্ন গন্তব্যের জন্য অ্যা¤^ুলেন্স ভাড়া নির্ধারণ করা হলেও পরে সেই তালিকা অনুসরণ না করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে| জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এবার ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে|

নতুন তালিকা অনুযায়ী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৪৪ টাকা| অন্যদিকে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে লোহাগাড়া উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে| সেখানে নন-এসি বড় অ্যা¤^ুলেন্সের ভাড়া ৫ হাজার ৪০০ টাকা এবং এসি অ্যা¤^ুলেন্সের ভাড়া ৫ হাজার ৭৮৫ টাকা|

মেয়র আরও বলেন, হাসপাতাল ক্যাম্পাস কিংবা সামনের সড়কে অ্যা¤^ুলেন্স দাঁড় করিয়ে রাখা যাবে না| একই সঙ্গে ভ্রাম্যমাণ দোকান বসানোও নিষিদ্ধ থাকবে| অ্যা¤^ুলেন্সের নামে কোনো মাইক্রোবাস (যার পরিমান এখন প্রায় ৪০ শতাংশ) যাতে চলাচল করতে না পারে, সে বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কার্যকর নজরদারির আহ্বান জানান তিনি| অভিযোগ থাকলে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে|

চমেক হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের বিষয়েও নানা উদ্যোগের কথা তুলে ধরে মেয়র বলেন, হাসপাতাল এলাকার ফুটপাত, মিড-আইল্যান্ড ও উন্মুক্ত স্থানে সৌন্দর্যবর্ধন, সবুজায়ন এবং গ্রাফিতি স্থাপনের পরিকল্পনা রয়েছে| এছাড়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় ২০ জন পরিচ্ছন্নতা কর্মী তিন শিফটে দায়িত্ব পালন করবেন|

হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ৭৫০ শয্যার জন্য পরিকল্পিত এই হাসপাতাল বর্তমানে প্রতিদিন কয়েক হাজার রোগী ও ¯^জনকে সেবা দিচ্ছে| ফলে বিদ্যমান অবকাঠামো ও জনবলের ওপর অতিরিক্ত চাপ ˆতরি হচ্ছে|

সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চসিকের চলমান কার্যক্রমের কথাও তুলে ধরে মেয়র জানান, ২০২৩ সালে নগরীতে প্রায় ৯ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হলেও চলতি বছরের প্রথম ছয় মাসে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১০৭ জনে এবং এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি| উন্নতমানের লার্ভিসাইড ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে বলে তিনি দাবি করেন| পাশাপাশি গত এক বছরে নগরীর জলাবদ্ধতা প্রায় ৬০ শতাংশ কমেছে বলেও উল্লেখ করেন তিনি|

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যা¤^ুলেন্স মালিক সমিতি, পুলিশ ও বিআরটিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|

সভায় চট্টগ্রাম অ্যা¤^ুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী অভিযোগ করেন, সমিতির বাইরের অনেক অ্যা¤^ুলেন্স হাসপাতাল এলাকায় এসে ভাড়া নিয়ে যায়| এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি|

উত্তরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, বাইরে থেকে আসা অনেক অ্যা¤^ুলেন্স রোগী নামিয়ে ফেরার পথে আবারও ভাড়া নিয়ে যায়, যা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন|

সম্পর্কিত বিষয়

  • চমেক
  • পরিবহন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন