চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে| বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে এনসিটিতে একক মাসে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউ’স কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল| মে মাসের পারফরম্যান্সের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক অর্জিত হয়েছে|
বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিচালিত টার্মিনালটিতে মে মাসে ˆদনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউ’স কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে| পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য মাসে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউ’স এবং রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউ’স| ফলে মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউ’স|
বন্দর সূত্র জানায়, ২০২৫ সালের ৭ জুলাই এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে সিডিডিএল| দায়িত্ব গ্রহণের পর থেকে টার্মিনালটির কার্যক্রমে উল্লেখযোগ্য গতি ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে| জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়োজিত সদস্যদের সমšি^ত প্রচেষ্টায় কন্টেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুততর হয়েছে|
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, “এনসিটিতে একক মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ের এ নতুন রেকর্ড দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক| এ ধরনের সাফল্য জাতীয় অর্থনীতি ও ˆবদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে|”
বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এনসিটিতে ধারাবাহিকভাবে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের ˆবদেশিক বাণিজ্য ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে|
