মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

সমন্বিত টিমওয়ার্কে ঈদে ‘চমৎকার ট্রেনযাত্রা’র আশ্বাস, আয়ে রেকর্ড ছোঁয়ার দাবি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে সার্বিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও মহাপরিচালক পর্যন্ত সবাই প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সমন্বিত টিমওয়ার্কে ঈদে ‘চমৎকার ট্রেনযাত্রা’র আশ্বাস, আয়ে রেকর্ড ছোঁয়ার দাবি

এককথায় রেলওয়ে, রেলপথ মন্ত্রণালয় ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে এবার যাত্রীদের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন। তাঁর দাবি, নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়িত হলে যাত্রীরা “চমৎকার ঈদযাত্রা” উপভোগ করবেন। এবারের রেলযাত্রা হবে আরামদায়ক, ব্যয়সাশ্রয়ী ও নিরাপদ পরিবহনব্যবস্থা। মঙ্গলবার (৩ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি টিকিট কালোবাজারি রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান।

বাংলাদেশ রেলওয়ের আয়ের বার্ষিক একটা লক্ষ্যমাত্রার দিক তুলে ধরে মহাব্যবস্থাপক বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অতীতের তুলনায় রেকর্ড পরিমাণ আয় অর্জিত হয়েছে। আগে যেখানে লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি থাকত, এবার তা অতিক্রম করা সম্ভব হয়েছে। এবার লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে গেছি।

গত বছরের রোজার ঈদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জিএম বলেন, “গতবার আমরা ভালো প্রোগ্রাম করেছি। এবার তার চেয়েও ভালো মাইলফলক গড়তে চাই।” তিনি জানান, স্টেশন ও কোচে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়সূচি মেনে ট্রেন চলাচল নিশ্চিত করতে বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।

যাত্রীসেবায় নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে— কোচে ম্যাট ও ফ্লোরম্যাট সংযোজন, প্রতিটি কোচে দুটি করে বর্জ্যপাত্র স্থাপন, ওয়াশরুম আপগ্রেড, খাবারের মান তদারকি এবং টিকিটধারী যাত্রীদের নির্ধারিত আসনে ভ্রমণ নিশ্চিত করতে শৃঙ্খলা জোরদার।

ইঞ্জিন ও বগি সংকটের বিষয়ে প্রশ্ন করা হলে মো. সুবক্তগীন বলেন, “সংকট থাকার পরও ট্রেন চলছে। নরসিংদীুভৈরব, কক্সবাজার ও জয়দেবপুরসহ বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন সংযোজন করা হয়েছে। সীমিত সম্পদ নিয়েও আমরা সেবা অব্যাহত রেখেছি।”

সম্পর্কিত বিষয়

  • ট্রেনযাত্রা’

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন