মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

সাগর–রুনির ছেলের কাছে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সাগর–রুনির ছেলের কাছে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে মেঘের হাতে দলিল তুলে দেন প্রধান উপদেষ্টা।

সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে পূর্বাচল আবাসিক এলাকায় প্লটের জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে তিন কাঠার একটি প্লট বরাদ্দ পান। পরবর্তী সময়ে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্লটটি তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়নি।

উত্তরাধিকারসূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির ও ছেলে মাহির সরওয়ার মেঘ।

দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর–রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতি নিতে এসে প্রধান খোঁজখবর নেন। তিনি বলেন, “তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।” এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তের দীর্ঘসূত্রতার সুযোগে বহু আলামত নষ্ট হয়ে গেছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অনুষ্ঠানে মেঘ তাঁর নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়

  • সাগর–রুনি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন