মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম কাস্টম হাউসের (চলতি দায়িত্বপ্রাপ্ত) কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম কাস্টম হাউসের (চলতি দায়িত্বপ্রাপ্ত) কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত দিনে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত মঙ্গলবার (০১ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। এতে সই করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাকে ওই ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর্মকর্তা জাকির হোসেন গত ২১ জুন ও ২৮ জুন কর্মস্থলে উপস্থিত ছিলেন না। অথচ ১৮ জুন জারি করা এনবিআর-এর নির্দেশনায় ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এই নির্দেশনা অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ‘সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮’ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম কাস্টম
  • বরখাস্ত
  • এনবিআর
  • অর্থ মন্ত্রণালয়

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন