মূল সংবাদে যান
রাজনীতি

চট্টগ্রাম ৯ আসনে ডা. ফজলুলকে বিজয়ী করবে শ্রমিক জনতা

আগামীর নির্বাচন হতে হবে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষের

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম ৯ আসনে ডা. ফজলুলকে বিজয়ী করবে শ্রমিক জনতা

চট্টগ্রাম নগর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, আমরা এমন কোনো নির্বাচন চাই না, যা জনগণের আশা-আকাঙ্খা ও ন্যায়ের বিচারের সঙ্গে আপোষ করে। চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দ মতবিনিময়ে বলেন, চট্টগ্রাম ৯ আসনে ডা. ফজলুলকে বিজয়ী করবে শ্রমিক জনতা।

আগামী নির্বাচনকে সামনে রেখে ‘জুলাই আন্দোলনের আকাঙ্খা’ বাস্তবায়নে এবং বিচার-সংস্কার-নির্বাচন একত্রে এগিয়ে নিতে সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম নগরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেন, জামায়াত বিচার, সাংবিধানিক সংস্কার ও একটি অবাধ নির্বাচনের জন্য একইসঙ্গে লড়াই করছে। আমরা বিচার অসমাপ্ত রেখে একতরফা নির্বাচনের দিকে যেতে চাই না। তাই সংগঠন পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। আগামীর নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই নির্বাচনে সৎ, দক্ষ ও স্বাধীনতার প্রশ্নে আপোষহীন নেতৃত্বকে বিজয়ী করতে হবে। জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের সাথে যেভাবে শ্রমিক জনতা ঐক্যবদ্ধ লড়াই করে ফ্যাসিস্টের পতন করছে, ঠিক একইভাবে আগামী নির্বাচনে শ্রমিকদের লড়াইতে হবে। আমরা প্রত্যাশা করছি, চট্টগ্রাম-৯ আসনে ডা. একেএম ফজলুর রহমানকে বিজয়ী করে ঘরে ফিরবে এই আসনের সর্বস্তরের শ্রমিক জনতা।

আমাদের অবস্থান পরিষ্কার- আমরা আর অতীতের নোংরা রাজনীতিতে ফিরতে চাই না। সরকারের ছত্রচ্ছায়ায় সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতির পুনরাবৃত্তি এই জনপদে হতে দেব না। দখলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির অবসানে আমরা মাঠে আছি।

তিনি বলেন, আমাদের প্রার্থী ডা. একেএম ফজলুল হক একজন সজ্জন, সুশিক্ষিত, মানবিক ও আদর্শবান রাজনীতিবিদ। তিনি শুধুমাত্র জনগণের কল্যাণে কাজ করে গেছেন। কোনো ব্যক্তিগত, গোষ্ঠীগত বা সরকারি সুবিধা গ্রহণ করেননি। সমাজ সংস্কার ও সেবায় নিবেদিত এমন একজন প্রার্থীকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে, চট্টগ্রাম-৯ আসনের প্রতিটি শ্রমজীবী মানুষের দ্বারে দ্বারে গিয়ে ডা. ফজলুল হকের সালাম পৌঁছে দেওয়া। ভোটারদের বুঝাতে হবে, কথার ফুলঝুরি নয়, প্রার্থীর কাজ ও চরিত্র দেখে ভোট দিতে হবে। আগামীর নির্বাচন হতে হবে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে রায় দেওয়ার সুযোগ।

জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক বলেন, আমাদের সংবিধান প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার কথা বললেও বাস্তবে তা প্রতিফলিত হয় না। আমরা চাই, এই বৈষম্য দূর করে প্রতিটি মানুষকে তার প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিতে। আমি ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখতে চাই। এমন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই, যেখানে মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না এবং প্রতিটি নাগরিক সমান গুরুত্ব পাবে।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আমি অতীতেও যেভাবে কাজ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই দায়িত্বশীল ভূমিকা পালন করে যেতে চাই। বিশেষভাবে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোকে অগ্রাধিকার দিয়ে তাদের প্রাপ্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে নগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে এসএম লুৎফর রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় সততা ও দক্ষতার কোনো বিকল্প নেই। দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা আপোষহীন ও আদর্শবান। চট্টগ্রাম-৯ আসনে প্রার্থীদের মধ্যে যোগ্যতা, দক্ষতা ও সততার বিবেচনায় ডা. ফজলুল হকই সর্বোচ্চ উপযুক্ত প্রার্থী। তাঁকে বিজয়ী করতে শ্রমিক নেতৃবৃন্দকে মাঠ চষে বেড়াতে হবে, প্রতিটি দরজায় গিয়ে তাঁর চিন্তা-চেতনা ও কর্মের পরিচয় তুলে ধরতে হবে।

আমি আশাবাদ ব্যক্ত করে বলতে চাই, আগামী নির্বাচন হবে মার্কা নয়, প্রার্থী দেখেই ভোট দেওয়ার। সেই নির্বাচনে ডা. ফজলু ভাই-ই বিজয়ী হবেন, ইনশাআল্লাহ। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ বাকলিয়া থানা সভাপতি আজিজুল হক, চকবাজার থানা সভাপতি আনোয়ার হোসেন, ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ, সিএনজি অটোরিকশা সেক্টরের সভাপতি বশির আহমদ, হোটেল সেক্টরের সভাপতি সাব্বির আহমদ উসমানি, হালকা মোটরযানের সভাপতি কামাল উদ্দিনসহ ৯ সংসদীয় এলাকার নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম ৯ আসন
  • জামায়াত
  • ডা. একেএম ফজলুল হক
  • শ্রমিক জনতা
  • নির্বাচন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন