মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

১৮০ দিনে উন্নয়নের খতিয়ান প্রকাশ করলেন প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পের অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছেন|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
১৮০ দিনে উন্নয়নের খতিয়ান প্রকাশ করলেন প্রতিমন্ত্রী হেলাল

এতে ভূমি সেবার ডিজিটাল রূপান্তর থেকে শুরু করে সড়ক, সেতু, ড্রেনেজ, জলাবদ্ধতা নিরসন, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা এবং সরকারি সম্পত্তি উদ্ধারসহ বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে|

প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনগণের সেবা সহজ ও ¯^চ্ছ করতে প্রতিমন্ত্রীর নির্দেশনায় শতভাগ ¯^য়ংক্রিয় ভূমি অ্যাপ চালু করা হয়েছে| এই অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি ফি জমা, খতিয়ান সংগ্রহ ও যাচাই, মৌজা ম্যাপ, ডিসিআর, অভিযোগ দাখিল, ভূমি সংক্রান্ত তথ্য এবং ১৬১২২ কল সেন্টারের সেবাসহ বিভিন্ন ডিজিটাল সুবিধা পাওয়া যাচ্ছে|

প্রতিবেদনে বলা হয়েছে, হাটহাজারী-রাঙামাটি মহাসড়কে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে| পাশাপাশি হাটহাজারী পৌরসভায় নাগরিক সেবা সহজ করতে ব্যাংক বুথ, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে| পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলায় ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ৩ লাখ ৬২ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে|

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ, ওষুধ, শুকনো ও রান্না করা খাবার বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ সহায়তা, অসহায় মানুষের মধ্যে চাল ও অর্থ বিতরণ এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে| একই সঙ্গে হালদা নদী উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে|

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ছয় মাসে হাটহাজারী ও বায়েজিদ এলাকায় অসংখ্য সড়ক, কালভার্ট, ব্রিজ, ড্রেন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং স্মার্ট এলইডি সড়কবাতি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে| পাশাপাশি আরও বহু উন্নয়ন প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে| এছাড়া সরকারহাট, সাত্তারঘাট ও ফতেয়াবাদসহ বিভিন্ন এলাকায় প্রায় কয়েক কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার, অবৈধ পুকুর ভরাট বন্ধ, জ্বালানি তেল চোরাচালান রোধে মোবাইল কোর্ট পরিচালনা, মাদকবিরোধী অভিযান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে|

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম-৫ আসনের প্রতিটি উন্নয়ন উদ্যোগের অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে| ¯^চ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থা নিশ্চিত করেই প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে|

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভিসা-সংক্রান্ত জটিলতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি| তাঁদের সমস্যা সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে এবং দ্রুত ও স্থায়ী সমাধানে কাজ চলছে|

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন