তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে| এর সুফল দেশের মানুষ পায়নি; বরং রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার হয়ে দেশের অর্থনীতি ও উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে|
রবিবার সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন|
বিশ্বখ্যাত সাময়িকী টাইম এর একটি প্রতিবেদন উদ্ধৃত করে মন্ত্রী বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে| এটি তাঁর ব্যক্তিগত তথ্য নয়, আন্তর্জাতিকভাবে প্রকাশিত তথ্য| অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে গেছে| এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক হিসাব ও সম্পদে বাংলাদেশিদের নামে বিনিয়োগ করা হয়েছে| বিগত সরকারের সময়ে দুর্নীতি প্রায় প্রতিটি খাতে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল| উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আড়ালে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করা হয়েছে এবং সেই অর্থ বিদেশে পাচার হয়েছে| ফলে দেশের উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি জনগণের আস্থাও ক্ষুণ্ন হয়েছে|
পিরোজপুরের একটি প্রকল্পের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার কাজ কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে এক ইঞ্চি রাস্তা নির্মাণ হয়নি, এক কেজি রড কিংবা একশ টাকার সিমেন্টও ব্যবহার করা হয়নি| অথচ পুরো অর্থ ব্যয়ের হিসাব দেখিয়ে তা লুটপাট করা হয়েছে| শুধু একটি প্রকল্প নয়, এ ধরনের অসংখ্য প্রকল্পের অর্থ বিদেশে পাচার হয়েছে| বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ গড়তে কত হাজার কোটি টাকা চলে গেছে, তার প্রকৃত হিসাব এখনো পাওয়া যায়নি|
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগ, আইনজীবী সমাজ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমšি^তভাবে কাজ করতে হবে| নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত সততা রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণের মাধ্যমে একটি ¯^চ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে|
এর আগে অনুষ্ঠানে আইনমন্ত্রী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন| তিনি নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত সততা এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানই হতে হবে তাঁদের প্রধান অঙ্গীকার| অতীতের লুটপাট ও অর্থ পাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে একটি ¯^চ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই বর্তমান সরকারের লক্ষ্য| তিনি আইন পেশায় দক্ষতা, ˆনতিকতা ও পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন|
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী| ¯^াগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম|
