মূল সংবাদে যান
রাজনীতি

দেশে ঘুষ বেড়েছে পাঁচগুণ, সুশাসন নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সকল ব্যবসায়ীকে এখন পাঁচগুণ বেশি ঘুষ দিতে হচ্ছে এবং পুলিশ প্রশাসনেরও কোনো পরিবর্তন হয়নি।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
দেশে ঘুষ বেড়েছে পাঁচগুণ, সুশাসন নেই: মির্জা ফখরুল

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।

ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিএনপি মহাসচিব বলেন, দেশে কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। পুলিশেও কোনো পরিবর্তন হয়নি। দেশে রাতারাতি সংস্কারের ধারণাকে নাকচ করে দিচ্ছি। এর জন্য সময় লাগবে। তবে গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না।

মহাসচিব বলেন, কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনোরকম বিলম্ব না করে অতিদ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এটি ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়নে, জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

সম্পর্কিত বিষয়

  • ঘুষ
  • মির্জা ফখরুল
  • বিএনপি
  • ডোনাল্ড ট্রাম্প
  • সুশাসন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন