মূল সংবাদে যান
রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই অভ্যুত্থান এক অবিস্মরণীয়

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ছিল এক অবিস্মরণীয় অধ্যায়। সেদিন বুকের রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার ও ভবিষ্যতের জন্য আত্মত্যাগ করেছিলেন জুলাই যোদ্ধারা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই অভ্যুত্থান এক অবিস্মরণীয়

শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ। রবিবার (২০ জুলাই) টরন্টোর বাংলাদেশ-কানাডিয়ান কমিউনিটি সেন্টারে কানাডা বিএনপির উদ্যোগে ‘গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপি বদ্ধপরিকর। শহীদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের মধ্য দিয়ে বিএনপি শহীদ পরিবারের পাশে থাকবে। শহীদদের রক্ত শুধু স্মৃতির অংশ নয়, এটি আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। এই অঙ্গীকার নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

মেয়র বলেন, সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। বিএনপি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছে, সেগুলোই আসল সংস্কার। জাতীয় সংসদে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সংস্কার তথা আইন প্রণয়ন হয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপিই দেশের সংস্কার করবে। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। বিএনপির হাত ধরেই দেশে বহু সংস্কার হয়েছে। ৯০’ পরবর্তী সংসদীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন বিএনপির মাধ্যমেই হয়েছে। তারেক রহমানের নেতৃত্বেই পুনরায় গণতন্ত্র ফিরে আসবে।

কানাডা বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্টারিও বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. কামরুল হুদা সোহেল, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফারুক খান, কানাডা বিএনপি পূর্ব শাখার উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ, কানাডা বিএনপির সহ সভাপতি ডা. আবু ফাত্তাহ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শাহীন, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিমন ইসলাম, বিএনপি নেতা ডা. মাহবুব আলম, ডা. আজমির হোসেন, দিদারুল আলম, যুবদল নেতা রাহেল প্রমুখ।

সম্পর্কিত বিষয়

  • গণতন্ত্র
  • বিএনপি
  • চসিক
  • গণঅভ্যুত্থান

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন