বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, এম. এ লতিফের প্রেতাত্মারা আবার পারিবারিক চেম্বার গঠনের চেষ্টা চালাচ্ছেন। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাতিল হওয়া টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের আবারও বহাল করে নির্দিষ্ট একটি পরিবার ও তাদের আত্মীয়-স্বজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যা চেম্বারকে আবারও ব্যক্তিগত ও পারিবারিক দখলে নেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
সংবাদ সম্মেলনে তুলে ধরা তথ্য অনুযায়ী, এম. এ লতিফের ছেলে ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন ঘনিষ্ঠজন ভুয়া ঠিকানা ও বানোয়াট কাগজপত্রের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ বিষয়ে আপিল বোর্ডকে চাপ প্রয়োগের অভিযোগও করেন ব্যবসায়ী নেতারা।
এস. এম নুরুল হক বলেন, এটি ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্বকে স্তব্ধ করার এক নিন্দনীয় প্রচেষ্টা। আমরা চেম্বারের প্রশাসক, নির্বাচন বোর্ড ও বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি, এসব ভুয়া সংগঠন ও সদস্যদের অবিলম্বে বাতিল করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
