মূল সংবাদে যান
রাজনীতি

‘জুলাই সনদ’র আইনি ভিত্তির দাবিতে জামায়াতের হুঁশিয়ারি

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষিত ‘জুলাই সনদ’ আইনি ভিত্তি না পেলে সরকার ও ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণমূলক মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
‘জুলাই সনদ’র আইনি ভিত্তির দাবিতে জামায়াতের হুঁশিয়ারি

বৃহস্পতিবার (৩১ জুলাই) সংলাপ চলাকালে এক বিরতিতে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

নায়েবে আমির বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, আইনি ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হয়ে যাবে। বাস্তবায়ন না হলে শপথেরও কোনো মূল্য থাকবে না। ৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতির অবসানে তারা অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চান এবং অধিকাংশ রাজনৈতিক দলও সেই দাবির পক্ষে। গরিব-ধনী বা কালো-সাদার ভেদে নয়, পিআর এখন একটি বৈশ্বিক বাস্তবতা। ৯০টির বেশি দেশে এটি চালু।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, “এই সরকারের মেয়াদেই আইনি কাঠামোর ভিত্তিতে কার্যকর করতে হবে। কাল থেকেই তা সম্ভব।”

বিএনপি এ চার্টারের আইনি ভিত্তি নিয়ে সন্দেহ জানালেও জামায়াত বলছে, শুধু রাজনৈতিক সমঝোতা যথেষ্ট নয়, সংবিধান বা আইনের মাধ্যমে নিশ্চয়তা দিতে হবে, না হলে তারা আইনি পথে যাবে।

পিআর পদ্ধতি এখন আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়া– সব মহাদেশেই আছে। গরিব–ধনী বা কালো–সাদার ভেদে নয়, এটি একটি বৈশ্বিক বাস্তবতা। এমনকি অনেক দেশ প্রতি বছর নতুনভাবে এই পদ্ধতি গ্রহণ করছে।

তাহের বলেন, আমরা পরিষ্কার বলেছি, আমরা পিআর চাই এবং অধিকাংশ দলও এর পক্ষে। কমিশন বিরতির পর সিদ্ধান্ত দেবে বলেছে। আমরা আশা করি, তা ইতিবাচক হবে। বাস্তবায়ন না হলে শপথ করারও কোনো মূল্য থাকে না। তাই বাস্তবায়নটাই মুখ্য।

বিএনপি বলছে, এর কোনো আইনি ভিত্তি নেই। কিন্তু আমরা মনে করি, কেবল প্রতিশ্রুতির ওপর নির্ভর করলে হবে না। আইনি ভিত্তি না থাকলে এই চার্টার মূল্যহীন হয়ে পড়বে। সেজন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব। আইনি ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হবে। আমরা পরিষ্কার বলেছি, আইনগত ভিত্তি ছাড়া সই করব না। এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে।

সম্পর্কিত বিষয়

  • জুলাই সনদ
  • জামায়াতে ইসলামী
  • পিআর

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন