বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন প্রতিবেদন ‘ফুড সিকিউরিটি সিচুয়েশন অ্যান্ড কোপিং ম্যাকানিজম ইন বাংলাদেশ’ থেকে এ তথ্য জানা গেছে।
৬২ শতাংশ পরিবার আয়ের অর্ধেকের বেশি খরচ করছে খাদ্যে। এর ফলে শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক খাতে ব্যয় সংকুচিত হচ্ছে। মাত্র ১৫ শতাংশ পরিবার নিয়মিত আয়রনসমৃদ্ধ খাবার গ্রহণ করে।
রাজশাহী বিভাগে ২৬ শতাংশ পরিবার প্রোটিনসমৃদ্ধ খাবার খাচ্ছে, কিন্তু বরিশাল বিভাগে ১৯ শতাংশ পরিবার গত ৭ দিনে কোনো আয়রনসমৃদ্ধ খাবারই খায়নি।
বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ঢাকায় আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আকতার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেনা তাবাসসুম এবং বক্তব্য দেন উপ-মহাপরিচালক ওবায়দুল হক।
প্রধান অতিথি আলেয়া আকতার বলেন, “খাদ্য নিরাপত্তাহীনতা এদেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটি মোকাবিলায় শুধু অর্থনৈতিক বৈষম্য দূর করলেই হবে না, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পুষ্টি বিষয়ে শিক্ষা এবং খাদ্য বিতরণ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।”
