৮ নভেম্বর শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলোজি ও রেডিওগ্রাফি দিবসে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের রেডিওলোজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। আলোচনা সভায় প্রফেসর ডা. আনিসুল মাওলা, প্রখ্যাত রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী (ডিরেক্টর, শেভরন), ডা. দিদারুল আলমসহ খ্যাতনামা রেডিওলজিস্টরা অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন শুধু পরীক্ষা নয়—এটি চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড বা ডিজিটাল এক্স-রের নির্ভুল রিপোর্ট চিকিৎসকদের জন্য হয়ে উঠছে নির্ভরযোগ্য পথনির্দেশক। দেশের সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালেই এখনো উন্নত ইমেজিং যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন ও রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। অনুষ্ঠানে রেডিওগ্রাফারদের পক্ষ থেকেও বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, আপ্যায়ন পর্ব ও বর্ণাঢ্য র্যালি, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল বায়োটেক ইমেজিং ও টেসলা রিপোর্টিং।
