আর আকাশপথ ছাড়া এটি সম্ভব নয়। তাই এ বছরের শেষ নাগাদ সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা করা হবে। তাছাড়া দুই দেশের মধ্যে ভিসা সহজ করার ফলে আগ্রহীরা অনলাইনে সহজে ভিসা নিতে পারবেন। শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
জাম কামাল বলেন, সরাসরি ফ্লাইট শুরু হলে মানুষে–মানুষে যোগাযোগ, ব্যবসায়িক সংযোগ, পণ্য পরিবহনসহ নানা বিষয়ে সুবিধা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে রবিবার চুক্তি সই হবে। এই গ্রুপ যৌথভাবে বাণিজ্যের রোডম্যাপ তৈরি করবে—কোন খাতে নজর দেওয়া হবে, কোথায় বিনিয়োগ ও রপ্তানি-আমদানির সম্ভাবনা আছে, তা নির্ধারণ করা হবে।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আঞ্চলিক সংযোগকে গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে পাকিস্তানের ১০টির বেশি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। আগামী নভেম্বরে ফুড এক্সপোসহ বিভিন্ন আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
