মূল সংবাদে যান
পাঁচমিশালি

চট্টগ্রাম ওয়াসায় আওয়ামীপন্থী কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগ বাণিজ্য

চট্টগ্রাম ওয়াসায় নিয়োগ প্রাপ্ত আওয়ামীপন্থী কর্মকর্তাদের পদোন্নতি ও নতুন করে জনবল নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ফ্যাস্টিস্ট সরকার বিদায় নিলেও চট্টগ্রাম ওয়াসা এখনো পরিচালিত হচ্ছে আওয়ামীপন্থী কর্মকর্তাদের বাধানো ছকে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম ওয়াসায় আওয়ামীপন্থী কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগ বাণিজ্য

কর্মকর্তাদের পদোন্নতির জন্য প্রতি দুই বছর পর পর উচ্চতর সিলেকশন বোর্ড মিটিংয়ের আয়োজন করে। তবে গুরুত্বপূর্ণ পদগুলো এখনো আওয়ামীপন্থীর দখলে।

২০১২ সালে তৎকালীন সরকারের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রকৌশলী একেএম ফজলুল্লাহ ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় যত অনিয়মে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ। আওয়ামী-ছাত্রলীগ ছাড়া কোন নিয়োগই হয়নি। তার ধারাবাহিকতা এখনো চলমান। অদৃশ্য একটা সিন্ডিকেট চট্টগ্রাম ওয়াসাকে এখনো জিম্মি করে রেখেছে।

নিজেদের পদ পদবী ও আধিপত্য বিস্তার করে রাখার জন্য নতুন করে জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ও লোগো দিয়ে ইতোমধ্যে শ্রমিক ইউনিয়ন গঠন করে ফেলেছে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক কমিটির ২/১ জন নেতা তাতে সমর্থনও দিচ্ছে। বিগত সরকারের সুবিধা ভোগী কর্মকর্তারাই নতুন করে জাতীয় নির্বাচনের আগেই উচ্চতর সিলেকশন বোর্ড মিটিং করে নিজেদের পদ পাকাপোক্ত করেছে। এছাড়া বড় ধরনের নিয়োগ বাণিজ্য করার প্রায় সব প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে। কর্মচারীরা বিভিন্ন ন্যায্যদাবী নিয়ে আন্দোলন করলেও চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ তাহা আমলে নিচ্ছে না।

এইদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী অভিযোগ করে বলেন, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে, কর্মচারীদের পদোন্নতি ও নিয়মিতকরণ না করে বর্তমান প্রশাসন আওয়ামীপন্থী কর্মকর্তাদের পদোন্নতি ও নতুন জনবল নিয়োগের পাঁয়তারা করছে। অথচ কর্মচারীদের প্রাণের দাবী হলো- অধিক কর্মচারীদের পদোন্নতি ও অস্থায়ী কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে স্থায়ীকরণ করে নতুন করে জনবল নিয়োগ হোক। কিন্তু কর্তৃপক্ষ তাহা আমলে নিচ্ছে না।

সম্পর্কিত বিষয়

  • ওয়াসা

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন