এক বছরে ৮৪৫ টাকা বেড়েছে এলপিজির দাম, দুই মাসে ৪৭৫ টাকা বৃদ্ধি, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা;
বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যেই আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক বছরের ব্যবধানে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম বেড়েছে ৮৪৫ টাকা।