চট্টগ্রাম বন্দরে অমিমাংসিত ৩ শতাধিক কন্টেইনারে জরাজীর্ণ ৪৪, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড ও জেটিতে বছরের পর বছর পড়ে আছে অমিমাংসিত বিপজ্জনক রাসায়নিকবাহী ৩২৩ টিইইউ’স কনটেইনার। এর মধ্যে ৪৪টি কনটেইনার জরাজীর্ণ হয়ে পড়েছে। কোনো কোনো কনটেইনার থেকে রাসায়নিক বেরিয়ে আসায় অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও পরিবেশদূষণের ঝুঁকি তৈরি হয়েছে।