বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম, প্রশ্নে ১৪ হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প
টানা ভারী বৃষ্টিতে এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরের বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ১৮৯ মিলিমিটার বৃষ্টিতে নগরের কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে সড়ক ও অলিগলি তলিয়ে যায়।