ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, শীর্ষে চট্টগ্রাম বিভাগ
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে ১৫ দিনে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে।
