সীতাকুণ্ডে হাসপাতালে অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার হাসপাতালটির সামনে এ ঘটনা ঘটে।
