সাইবার নিরাপত্তা আইনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মো. রিদুয়ান ওরফে রিদুয়ান সিদ্দিকী।
