প্রশাসনের গাফিলতিতে বেবিচকের ১৬ স্টেশনে নতুন পে-স্কেলে বেতন, ব্যতিক্রম চট্টগ্রাম
প্রশাসন শাখার দায়িত্বে অবহেলায় নতুন পে-স্কেলের বেতন নির্ধারণের প্রয়োজনীয় নথিপত্র বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে যথাসময়ে না পৌঁছানোয় অক্টোবর মাসের বেতন আটকে গেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৩১৯ কর্মকর্তা-কর্মচারীর।