সেপ্টেম্বরে ডেঙ্গুর ‘বিস্ফোরণ’ চট্টগ্রামে, ৯ মাসেই আক্রান্ত প্রায় ৫ হাজার, মৃত্যু ২১; সেপ্টেম্বরেই ২,৪৩০ রোগী ও ১৬ মৃত্যু
বছর শেষ হতে এখনো প্রায় তিন মাস বাকি। অথচ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ছাড়িয়ে গেছে গত দুই বছরের পুরো বছরের হিসাব। সেপ্টেম্বরে এসে পরিস্থিতি নিয়েছে ভয়াবহ রূপ।