তিনি ট্রেনের গার্ড-ব্রেক বগি করে কক্সবাজার যাচ্ছিলেন। মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইকবাল হোসেন গার্ড ব্রেকের দরজায় দাঁড়িয়ে নিজের মোবাইলে ভিডিও করার সময় অসাবধানতা বশত ট্রেন থেকে পড়ে যান। পরে ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
চট্টগ্রামের জানালি হাট স্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন জানান, ‘ অসাবধানতা দুর্ঘটনায় লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক জানান, লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেনকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
