নিখোঁজের পর থেকে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌ-পুলিশসহ কোস্টগার্ড। রবিবার (১৭ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সী-বিচ এলাকায় এমভি. আমস্টেল নামে একটি জাহাজ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজের ১৩ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় রবিবার রাতে সিএমপির পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন।
ওসি বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে এখনো পর্যন্ত ওই লোকের সন্ধান মেলেনি। নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি ওই জাহাজটিতে সুপারভাইজার হিসেবে এ কর্মরত ছিলেন তিনি।
