কনফিডেন্স সল্ট কারখানায় বিস্ফোরণ ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীর একটি লবণ কারখানায় বিকল যন্ত্রপাতি মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ আরও ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ ও বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
