একইসঙ্গে ফেল থেকে পাস করেছেন ৩৯৩ জন পরীক্ষার্থী। রবিবার (১৬ নভেম্বর) সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করে। সব মিলিয়ে ১ হাজার ২৩৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছিল ৫৩ হাজার ৫৬০ জন।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবার ২৮ হাজার ৩৪১ জন শিক্ষার্থী ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্রের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। কেউ দুই বিষয়ে, কেউ চার বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এতে নতুন করে ৩২ জন জিপিএ-৫ পেয়েছেন। একাধিক বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে এমন শিক্ষার্থী ১০ জন।
এর আগে গত ১৬ অক্টোবর উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৯৭ জন। পাস করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৩ হাজার ৫৬০ জন। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। নতুন ফলাফল অনুযায়ী, এ বছর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬ হাজার ১২৯ জনে এবং মোট পাস করেছেন ৫৪ হাজার ৭৯৬ জন।
