এই কার্যক্রমের প্রথম দিন হিসেবে রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুল-এজার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার বিশিষ্ট শল্যচিকিৎসকবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
চিকিৎসক দলে নেতৃত্ব দিবেন ডা. সাকেরা আহমেদ। একইদিন দুপুর দেড়টায় সিএসসিআর এর অপারেশন থিয়েটারে অধ্যাপক ডা. খন্দকার এ. কে. আজাদ, ডা. নাজমা মাহবুব এবং ডা. সায়রা বানু শিউলীসহ সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার একটি বিশেষজ্ঞ দল সম্পূর্ণ বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার রোগীর অপারেশন কার্যক্রম শুরু করবেন। অক্টোবর মাসব্যাপী মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যান্সার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।
