আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের বিত্তবানরা যদি সহায়তার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা নিয়ে উপকৃত হবে।”
রবিবার (৭ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অফ চিটাগাং বাতিঘর এর সহযোগিতায় এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ২০৯ জনকে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, চোখের যত্নে নিয়মিত সবজি, ফলমূল, ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণের উপর গুরুত্বারোপ করতে হবে। আমরা যদি সচেতন হই এবং জীবনযাত্রায় স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলি তবে দৃষ্টি সমস্যার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব। তিনি সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।
মাঝিরঘাট মরহুম নজু মিয়া বাড়ীর সামনে আয়োজিত ক্যাম্পে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপ-কমিটি সদস্য সচিব লায়ন এম এ মুছা বাবলু ও প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলু যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া, হাজ্বী সালাউদ্দিন, মসিউল আলম স্বপন, লায়ন্স ভাইস জেলা গভর্নর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, লায়ন্স কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদসহ অন্যান্যরা।
